Cumilla24TV
সর্বশেষ: ড. সুমনপ্রিয় মহাস্থবিরের রাজকীয় মহাস্থবির বরণ ও জীবনগাথা: মানবতার সেবায় উৎসর্গীকৃত এক আলোকবর্তিকা নির্বাণ ও মৈত্রীর পথ: গৌতম বুদ্ধের কালজয়ী শিক্ষা কোরিয়ার নীল বিপ্লব: সমুদ্রভিত্তিক কৃষিতে বাংলাদেশিদের নতুন সম্ভাবনা ব্যাংক খাতে এস আলমের মহা কেলেংকারি: ১০৪৭৯ কোটি টাকা 'ঋণ-লুট' কাণ্ডে তোলপাড় কর্ণফুলী রক্ষায় ৭ দিনের আল্টিমেটাম, উচ্ছেদ না হলে প্রশাসন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রবাসের বুকে এক মানবিক ফেরিওয়ালা: সবুজ বড়ুয়ার অদম্য জীবনগল্প বৌদ্ধ ঐতিহ্যের নতুন দিগন্ত: নন্দনকানন গোল চত্বরে ড. জিনবোধি মহাথেরোর প্রচেষ্টায় নির্মিত হচ্ছে নান্দনিক "পদ্মফুল ভাস্কর্য" চট্টগ্রামে অপরাধের লাগামহীন দৌরাত্ম্য: ফ্লাইওভার থেকে সড়কে অনিরাপদ নগরবাসী চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র চরমে সংকটে চট্টগ্রাম রেলওয়ে: যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র বাড়ছে বুদ্ধ মহাধাতু চৈত্যে ৫০০ জন গণ প্রব্রজ্যা ও কঠিন চীবর দান সম্পন্ন: এক অনন্য আধ্যাত্মিক মহাযজ্ঞ চট্টগ্রামের কেইপিজেড নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা! সংকটে অদম্য, সাফল্যে অনন্য: ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক জয়যাত্রা রক্তাক্ত চট্টগ্রাম: গ্যাং ওয়ার, টার্গেট কিলিং ও ক্ষমতার দ্বন্দ্বে জ্বলছে চট্টগ্রাম চট্টগ্রামে চসিকের ময়লার গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত: এলাকায় শোকের ছায়া স্মরণকালের বিশালতম জনসমুদ্র: খালেদা জিয়ার শেষ বিদায়ের সেই ঐতিহাসিক মুহূর্ত বেতাগীতে আধ্যাত্মিক জোয়ার: পর পূজ্য শীলানন্দ মহাস্থবিরের (ধুতাঙ্গ ভান্তে) ৪৯তম জন্মজয়ন্তী ও ভূমিদান মহোৎসব শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাকিস্তানে এই প্রথম বিশ্ববিদ্যালয়ে কোর্সে ঢুকল সংস্কৃত, গীতা, মহাভারত
প্রতিবেদক - | মঙ্গলবার, ২০২৫ সেপ্টেম্বর ২৩, ০৪:০৭ অপরাহ্ন
মৃত্যুর কাছে হার মেনে চলে গেলেন ফায়ার ফাইটার শামীম আহমেদ
মৃত্যুর কাছে হার মেনে চলে গেলেন ফায়ার ফাইটার  শামীম আহমেদ

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে দগ্ধ এক ফায়ারকর্মী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সোমবার টঙ্গী এলাকার একটি কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় আমাদের এখানে চারজন এসেছিল। শামীম আহমেদ নামে একজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে মারা যান। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় তিনজন আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া উইংয়ের তালহা বিন জসিম বলেন যে , সোমবার টঙ্গীর কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ফায়ার ফাইটার শামীম আহমেদ বিকেল ৩টায় মারা গেছেন। তিনি টঙ্গীর ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। মাগরিবের নামাজের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে তার জানাজা অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) সাহারা মার্কেট এলাকার একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার শামীম আহমেদ গুরুতরভাবে দগ্ধ হন। পরে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন  তিনি।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।