Cumilla24TV
সর্বশেষ: ড. সুমনপ্রিয় মহাস্থবিরের রাজকীয় মহাস্থবির বরণ ও জীবনগাথা: মানবতার সেবায় উৎসর্গীকৃত এক আলোকবর্তিকা নির্বাণ ও মৈত্রীর পথ: গৌতম বুদ্ধের কালজয়ী শিক্ষা কোরিয়ার নীল বিপ্লব: সমুদ্রভিত্তিক কৃষিতে বাংলাদেশিদের নতুন সম্ভাবনা ব্যাংক খাতে এস আলমের মহা কেলেংকারি: ১০৪৭৯ কোটি টাকা 'ঋণ-লুট' কাণ্ডে তোলপাড় কর্ণফুলী রক্ষায় ৭ দিনের আল্টিমেটাম, উচ্ছেদ না হলে প্রশাসন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রবাসের বুকে এক মানবিক ফেরিওয়ালা: সবুজ বড়ুয়ার অদম্য জীবনগল্প বৌদ্ধ ঐতিহ্যের নতুন দিগন্ত: নন্দনকানন গোল চত্বরে ড. জিনবোধি মহাথেরোর প্রচেষ্টায় নির্মিত হচ্ছে নান্দনিক "পদ্মফুল ভাস্কর্য" চট্টগ্রামে অপরাধের লাগামহীন দৌরাত্ম্য: ফ্লাইওভার থেকে সড়কে অনিরাপদ নগরবাসী চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র চরমে সংকটে চট্টগ্রাম রেলওয়ে: যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র বাড়ছে বুদ্ধ মহাধাতু চৈত্যে ৫০০ জন গণ প্রব্রজ্যা ও কঠিন চীবর দান সম্পন্ন: এক অনন্য আধ্যাত্মিক মহাযজ্ঞ চট্টগ্রামের কেইপিজেড নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা! সংকটে অদম্য, সাফল্যে অনন্য: ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক জয়যাত্রা রক্তাক্ত চট্টগ্রাম: গ্যাং ওয়ার, টার্গেট কিলিং ও ক্ষমতার দ্বন্দ্বে জ্বলছে চট্টগ্রাম চট্টগ্রামে চসিকের ময়লার গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত: এলাকায় শোকের ছায়া স্মরণকালের বিশালতম জনসমুদ্র: খালেদা জিয়ার শেষ বিদায়ের সেই ঐতিহাসিক মুহূর্ত বেতাগীতে আধ্যাত্মিক জোয়ার: পর পূজ্য শীলানন্দ মহাস্থবিরের (ধুতাঙ্গ ভান্তে) ৪৯তম জন্মজয়ন্তী ও ভূমিদান মহোৎসব শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাকিস্তানে এই প্রথম বিশ্ববিদ্যালয়ে কোর্সে ঢুকল সংস্কৃত, গীতা, মহাভারত
প্রতিবেদক - ডেস্ক রিপোর্ট | বুধবার, ২০২৪ মে ২৯, ১১:২৯ পূর্বাহ্ন
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ভর্তি হওয়া যাবে কলেজে
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ভর্তি হওয়া যাবে কলেজে

নতুন কারিকুলামে চূড়ান্ত মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে একের পর এক বৈঠক করছে বিশেষজ্ঞ কমিটি। চলতি মে মাসেই এ পদ্ধতি চূড়ান্ত করে প্রকাশ করা হবে। নতুন এ পদ্ধতিতে এসএসসি পরীক্ষায় কেউ এক বা দুই বিষয়ে ফেল করলেও তাকে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার বিধান রাখা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জাতীয় শিক্ষাক্রম ২০২২-এর মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে।

মঙ্গলবার (২৮ মে) কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে তা অনুমোদন হয়েছে। এখন তা এনসিটিবি বোর্ড সভা হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় প্রতিবেদনটি চূড়ান্ত হবে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী- ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নতুন এ পদ্ধতি বাস্তবায়ন করা হবে। ওই বছরের ডিসেম্বরে শুধুমাত্র দশম শ্রেণির পাঠ্যবইয়ের ওপর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নতুন এ নিয়মে এসএসসি পরীক্ষায় কেউ এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হলেও সে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে। ওই শিক্ষার্থীকে পরের দুই বছরের মধ্যে পাবলিক মূল্যায়নে অংশগ্রহণ করে অনুত্তীর্ণ বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম বলেন, হ্যাঁ, এমন নিয়ম রয়েছে। প্রতিবেদনটা এখন চূড়ান্ত হওয়ার পর্যায়ে। এখনো যেহেতু চূড়ান্ত অনুমোদন হয়নি, তাই এ নিয়ে এখন কথা বলা উচিত নয়। যদি এতে পরিবর্তন আসে, তখন বিভ্রান্তির সৃষ্টি হবে।

গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হয়। চলতি বছর বাস্তবায়ন করা হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে। ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে নতুন কারিকুলাম চালু হবে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।