Cumilla24TV
সর্বশেষ: ড. সুমনপ্রিয় মহাস্থবিরের রাজকীয় মহাস্থবির বরণ ও জীবনগাথা: মানবতার সেবায় উৎসর্গীকৃত এক আলোকবর্তিকা নির্বাণ ও মৈত্রীর পথ: গৌতম বুদ্ধের কালজয়ী শিক্ষা কোরিয়ার নীল বিপ্লব: সমুদ্রভিত্তিক কৃষিতে বাংলাদেশিদের নতুন সম্ভাবনা ব্যাংক খাতে এস আলমের মহা কেলেংকারি: ১০৪৭৯ কোটি টাকা 'ঋণ-লুট' কাণ্ডে তোলপাড় কর্ণফুলী রক্ষায় ৭ দিনের আল্টিমেটাম, উচ্ছেদ না হলে প্রশাসন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রবাসের বুকে এক মানবিক ফেরিওয়ালা: সবুজ বড়ুয়ার অদম্য জীবনগল্প বৌদ্ধ ঐতিহ্যের নতুন দিগন্ত: নন্দনকানন গোল চত্বরে ড. জিনবোধি মহাথেরোর প্রচেষ্টায় নির্মিত হচ্ছে নান্দনিক "পদ্মফুল ভাস্কর্য" চট্টগ্রামে অপরাধের লাগামহীন দৌরাত্ম্য: ফ্লাইওভার থেকে সড়কে অনিরাপদ নগরবাসী চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র চরমে সংকটে চট্টগ্রাম রেলওয়ে: যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র বাড়ছে বুদ্ধ মহাধাতু চৈত্যে ৫০০ জন গণ প্রব্রজ্যা ও কঠিন চীবর দান সম্পন্ন: এক অনন্য আধ্যাত্মিক মহাযজ্ঞ চট্টগ্রামের কেইপিজেড নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা! সংকটে অদম্য, সাফল্যে অনন্য: ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক জয়যাত্রা রক্তাক্ত চট্টগ্রাম: গ্যাং ওয়ার, টার্গেট কিলিং ও ক্ষমতার দ্বন্দ্বে জ্বলছে চট্টগ্রাম চট্টগ্রামে চসিকের ময়লার গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত: এলাকায় শোকের ছায়া স্মরণকালের বিশালতম জনসমুদ্র: খালেদা জিয়ার শেষ বিদায়ের সেই ঐতিহাসিক মুহূর্ত বেতাগীতে আধ্যাত্মিক জোয়ার: পর পূজ্য শীলানন্দ মহাস্থবিরের (ধুতাঙ্গ ভান্তে) ৪৯তম জন্মজয়ন্তী ও ভূমিদান মহোৎসব শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাকিস্তানে এই প্রথম বিশ্ববিদ্যালয়ে কোর্সে ঢুকল সংস্কৃত, গীতা, মহাভারত
প্রতিবেদক - নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০২৪ Jun ০৬, ০১:১৯ অপরাহ্ন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশ এর আলোচনা সভা
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশ  এর আলোচনা সভা

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে গত ৫ জুন ২০২৪ রোজ বুধবার স্থানীয় চট্টগ্রাম জামালকানস্থ প্রেসক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে পরিবেশবাদী সংগঠন এ্যাড ভিশনের মহানগর কমিটির সভাপতি জনাব সাজিদুল আলম চৌধুরী মিল্টনের সভাপতিত্বে এ্যাড ভিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিকেল তিনটায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সংগঠনের চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা শেখ নওশেদ  সরোয়ার পিলটু ।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন  সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট আওয়ামী লীগ নেতা  আলহাজ্ব মোহাম্মদ  আমজাদ হোসেন হাজারী ।প্রধান বক্তা হিসেবে  উপস্থিত ছিলেন  বিশিষ্ট কবি ও লেখক  সাংবাদিক  মোঃ কামাল উদ্দিন ও   বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  ফুলকলি জেনারেল ম্যানেজার  জনাব এম এ সবুর ,  ক্যাপ্টেন মহসিন আলম  ।

শুরুতে কোরআন তেলাওয়াতের  মধ্য দিয়ে সভা শুরু হয় । এতে স্বাগত বক্তব্য রাখেন   সংগঠনের প্রতিষ্ঠাতা  ও মহাসচিব  সঙ্গীত   শিল্পী  মাসুদ রানা  ।

এতে প্রধান অথিতি তার বক্তব্যে বলেন  দেশ ও জাতিকে  স্বচ্ছ দূষণমুক্ত  পরিবেশ গড়ে তুলতে  মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার  দিকনির্দেশনে বাস্তবায়নে  পরিবেশ উন্নয়ন সংস্থা  এ্যাড ভিশনের বিকল্প নাই  তাই দেশের স্বার্থে  পরিবেশ রক্ষার্থে সকল মানুষের বনায়ন করা খুবই   জরুরী এবং প্রতিটি মানুষের প্রতিটি মানুষের অন্তত  দশটা করে গাছের চারা লাগানো  খুবই জরুরী ।

সোমা মুৎসুদ্দি ও তসলিম হাসান হৃদয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন  সংগঠনের সভাপতি  মোহাম্মদ মাইনুল ইসলাম ,সাংবাদিক স ম জিয়াউর রহমান, সাংবাদিক রতন বড়ুয়া, মানবাধিকার নেতা হাসান মুরাদ, রুবেল দে , নূর বেগম আক্তার  নুরা, সাংবাদিক শাহ আলম সিকদার ।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি আলমগীর হোসেন ও কবি স্বর্না তালুকদার ।

সব শেষে পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় বেশ কজনকে গ্রীন ম্যান সম্মাননা প্রদান করা হয়

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।